ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জগন্নাথপুরে গরুর মালিকানা নিয়ে সংঘর্ষ: ১৭ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, আহত ১০

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি গরুর মালিকানাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ইসহাকপুর এলাকায় এই তাণ্ডব চালানো হয়। হামলায় অন্তত ১৭টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউর খান ও আবরু মিয়ার মধ্যে একটি গরুর মালিকানা নিয়ে বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। ভুক্তভোগীদের দাবি, মাঠ থেকে হারিয়ে যাওয়া একটি গরু উদ্ধার করে নিয়ে আসায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। রাতে পুরুষশূন্য বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর ছাড়াও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের প্রকোপ রুখতে বড় পদক্ষেপ: ঢাকা ও চার সিটিতে বিশেষ টিকাদান শুরু আজ

জগন্নাথপুরে গরুর মালিকানা নিয়ে সংঘর্ষ: ১৭ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, আহত ১০

আপডেট সময় : ০৬:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬