ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে আল-আকসায় হাজারো মুসল্লির নামাজ আদায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আবারও খুলে দিয়েছে ইসরাইল। আল জাজিরার একটি যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনিরা দলে দলে মসজিদের ফটক দিয়ে প্রবেশ করছেন। এদিন প্রায় তিন হাজার মুসল্লি ফজরের নামাজে অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোতে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ অথবা অত্যন্ত সীমিত ছিল। যুদ্ধবিরতির পর এসব পবিত্র স্থান পুনরায় খুলে দেওয়া হয়েছে। ইসরাইল প্রায়শই এসব স্থানে বিধিনিষেধ আরোপ করে থাকে, বিশেষ করে ফিলিস্তিনিদের ক্ষেত্রে।

অধিকৃত জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ নিশ্চিত করেছে যে, ভোর থেকেই আল-আকসার দরজা সব মুসল্লির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা জর্দান সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

এর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক ও কর্মীরা প্রার্থনার স্থান পরিষ্কার করে মুসল্লিদের স্বাগত জানানোর এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রস্তুতি নিচ্ছেন। ইসরাইলি কর্তৃপক্ষ গত বুধবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেমের মসজিদ ও চার্চ অব দ্য হোলি সেপালকার খুলে দেওয়ার ঘোষণা দেয়। দেশটির পুলিশ জানায়, ‘ইসরাইলি হোম ফ্রন্ট কমান্ডের হালনাগাদ নির্দেশনা’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেরুজালেমের পুরোনো শহরে শত শত পুলিশ কর্মকর্তা ও সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিকারের ‘শাহবাগ স্কয়ার’ মন্তব্য: সংসদে বৈষম্যের অভিযোগ হাসনাত আবদুল্লাহর

৪০ দিনের নিষেধাজ্ঞা শেষে আল-আকসায় হাজারো মুসল্লির নামাজ আদায়

আপডেট সময় : ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬