ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’ শীর্ষক একটি প্রতিবেদন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনটি দেখার পর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশু রাতুলের পরিবার এবং বৃদ্ধা শাহানুর বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এই নির্দেশের পরিপ্রেক্ষিতে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিশু রাতুলের পরিবারের সাথে এবং আগারগাঁও এলাকায় বৃদ্ধা শাহানুর বেগমের সাথে সাক্ষাৎ করতে যায়। প্রতিনিধিদল শিশু রাতুলের অসুস্থ পিতা মোহাম্মদ রাব্বির সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও, ‘আমরা বিএনপি পরিবার’ শিশু রাতুলের পড়াশোনার দায়িত্ব নিয়েছে।

প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের সার্বিক খোঁজখবর নেয় এবং তার পাশে দাঁড়ায়। এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মেসবাউল আলম, মশিউর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিকারের ‘শাহবাগ স্কয়ার’ মন্তব্য: সংসদে বৈষম্যের অভিযোগ হাসনাত আবদুল্লাহর

শিশু রাতুল ও পানি বিক্রেতা শাহানুরকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৬:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬