অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী অভিনীত নতুন নাটক ‘কসম’ সম্প্রতি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রেমিকার জীবন বাঁচানোর জন্য প্রেমিকের নেওয়া এক প্রতিজ্ঞা এবং তার ফলে সৃষ্ট ঘটনাবলী নাটকটির মূল উপজীব্য। এই জটিল প্রেমের গল্প দর্শকদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
গত ৩ এপ্রিল সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই নাটকটি মাত্র ছয় দিনের মাথায় ৬০ লাখেরও বেশি ভিউ অতিক্রম করেছে। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এবং চিত্রনাট্যকার হিসেবেও তিনি কাজ করেছেন। নাটকটির পরিচালনা এবং চিত্রনাট্য নিয়ে পরিচালক জাহিদুল ইসলাম সুজন বলেন, ‘গল্পে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। প্রেম ও পরিবারের জটিল সমীকরণের বিষয়টি দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে। এই কারণেই হয়তো দর্শক ও সমালোচকদের কাছ থেকে আমরা এমন সাড়া পাচ্ছি।’
রিপোর্টারের নাম 

























