ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ, রেলের সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চলতি বছর ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ কোচ সরবরাহ শুরু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো আনা হচ্ছে এবং এগুলো ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, নতুন কোচগুলো পাওয়া গেলে ঢাকা থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় আন্তঃনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। কোচগুলো প্রাপ্তিসাপেক্ষে বাংলাদেশ রেলওয়ে নতুন ট্রেন পরিচালনার জন্য রুট নির্ধারণে উদ্যোগ গ্রহণ করবে।

বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে দেশে তিন হাজার ৪২৮.৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ এক হাজার ৫৯১.৪৩ কিলোমিটার, ব্রডগেজের পরিমাণ এক হাজার ৬৬.৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজের পরিমাণ ৭৭০.০৬ কিলোমিটার। এছাড়া, বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবতার নিরিখে ব্রডগেজ এবং ডুয়ালগেজ নতুন রেললাইন স্থাপনের মাধ্যমে রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে।

বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তঃনগর ট্রেন চালু আছে জানিয়ে মন্ত্রী বলেন, যাত্রীদের আরামদায়ক ট্রেন ভ্রমণ নিশ্চিত করতে এবং মালামাল পরিবহনের মাধ্যমে রেলওয়ের রাজস্ব বৃদ্ধির জন্য অদূর ভবিষ্যতে ২৬০টি ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ, ৪৬টি ব্রডগেজ লোকোমোটিভ ও ৫০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ করার জন্য প্রকল্প অনুমোদনের কাজ চলমান আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ, রেলের সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত

আপডেট সময় : ০৬:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬