ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক মানের একটি নির্বাচন উপহার দিতে চায়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, নির্বাচন ভবনের কন্ট্রোল রুম থেকে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আসন দুটির নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও ভালো নির্বাচন উপহার দিতে আমরা জোর দিয়েছি। সুন্দর ও সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সীমান্তবর্তী এলাকা হওয়ায় শেরপুরে বিজিবি মোতায়েন বাড়ানো হয়েছে এবং তাদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এছাড়া র‍্যাব, আনসার ও পুলিশও নির্বাচনী দায়িত্ব পালন করছে।

শেরপুর ও বগুড়ার নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে সিইসি বলেন, সকাল সাড়ে ৭টা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মানুষ নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার প্রবণতা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

চট্টগ্রামের দুটি আসনের ফলাফল সংক্রান্ত প্রশ্নের উত্তরে সিইসি বলেন, এটি আদালতের এখতিয়ারভুক্ত বিষয় এবং আদালত যে সিদ্ধান্ত দেবেন, কমিশন তা মেনে চলবে।

স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে আইন-কানুন ও অধ্যাদেশসমূহ বিবেচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

আন্তর্জাতিক মানের নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি

আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬