ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন উপাচার্য মঙ্গলবার রাতে পিরোজপুর পৌঁছেছেন এবং বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়টিতে গত তিন বছরে দুজন উপাচার্য পরিবর্তন হওয়ার পর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন। তার পৈতৃক নিবাস বরিশালের ভোলা জেলায়।

জানা গেছে, মোহাম্মদ ছবিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখানে অধ্যাপনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

আপডেট সময় : ০৩:০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬