ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

১১ দলীয় জোটের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি জামায়াতের আহ্বান

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিদ্যমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় জোটের ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচি বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে সরকার টালবাহানা করছে, যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে এক ধরনের প্রতারণা। তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ নাগরিক যে রায় দিয়েছেন, তা বাস্তবায়নে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট রাজপথে আপসহীন ভূমিকা পালন করবে। এছাড়া সরকারের অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে সৃষ্ট জ্বালানি সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী দেশজুড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। ১১ এপ্রিল মহানগরীগুলোতে এবং ১২ এপ্রিল সকল জেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া ১৩ এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের নতুন ক্লাসিক: মেসি বনাম এমবাপে

১১ দলীয় জোটের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি জামায়াতের আহ্বান

আপডেট সময় : ০৮:২৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬