জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’ এবার নতুন গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে। পারিবারিক ড্রামা ও কমেডির মিশ্রণে নির্মিত এই সিক্যুয়েলটি ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-এর নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’ নামে মুক্তি পাচ্ছে।
ইমরান ইমন পরিচালিত এই ড্রামায় আবারও দর্শকদের হাসাতে ও ভাবাতে আসছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। আগামী বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, থেকে এটি শুধুমাত্র ‘বঙ্গ’-তে দেখা যাবে।
এবারের গল্পে গ্রামে এক বিদ্বান অতিথির আগমনকে কেন্দ্র করে নানা মজার ও অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। ‘জ্ঞানী গণি’ তার বুদ্ধি দিয়ে এই পরিস্থিতি সামাল দিতে পারবে কি না, নাকি নিজেই বড় বিপদে পড়বে, সেই উত্তর মিলবে এই পর্বে।
পরিচালক ইমরান ইমন বলেন, ‘জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব প্রিয়। আমরা এই পর্বে জ্ঞানের মারপ্যাঁচে একটি ভিন্ন সামাজিক অসঙ্গতিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, দর্শক গণির কাণ্ডকারখানা এবারও উপভোগ করবেন।’
শরাফ আহমেদ জীবন ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী প্রমুখ। পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াইয়ের চিত্রনাট্য ও সংলাপ দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























