বৈশাখী টেলিভিশনে সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। সপ্তাহে তিন দিন, অর্থাৎ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। গত মঙ্গলবার নাটকটির প্রথম পর্ব দর্শক দেখতে পেয়েছেন। প্রত্যয় হাসানের চিত্রনাট্য ও হোসাইন ইমরানের পরিচালনায় নাটকটির পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান।
‘ভিলেজ সোসাইটি’ নাটকে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জ্বল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমি, এম কে এইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ এবং স্মৃতি আক্তার সহ আরো অনেকে।
নাটকের নির্মাতাদের ভাষ্যমতে, সমাজে এমন কিছু মানুষ থাকেন যারা স্বাভাবিক নন, বরং ভীষণ অদ্ভুত। তাদের আচরণ, কাজ এবং চিন্তাভাবনা সাধারণ মানুষের চেয়ে ভিন্ন। এই নাটকটি মধুপুর গ্রামের এমন কিছু অদ্ভুত চরিত্রের জীবনযাত্রা, তাদের স্বভাব, পেশা, নেশা এবং তাদের উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়ে নির্মিত। যদিও এই অদ্ভুত মানুষগুলোর জীবনেও রয়েছে সুখ-দুঃখ, ভালোবাসা, দ্বন্দ্ব এবং সংকট, যা তাদের জীবনকে আরও তীব্র ও স্পর্শকাতর করে তোলে।
গ্রামের মানুষগুলো অদ্ভুত হলেও তারা অত্যন্ত সরল ও সহজ-সরল। কিন্তু যখন নতুন মানুষ গ্রামে প্রবেশ করে, তখন শুরু হয় ভিলেজ পলিটিক্স, হিংসা, কোন্দল, মারামারি এবং খুনোখুনি। এই অস্বাভাবিক ঘটনাগুলোই ‘ভিলেজ সোসাইটি’ নাটকের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়, যেখানে অদ্ভুত ও সরল মানুষগুলো ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকে।
রিপোর্টারের নাম 

























