ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে কামাল উদ্দিন মজুমদারকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুসারে, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, কামাল উদ্দিন মজুমদারকে অন্য কোনো পেশা, ব্যবসা বা কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তাঁর নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত বুধবার (১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে বাসসের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছিল। তাঁর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়। সাবেক অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে সাংবাদিক মাহবুব মোর্শেদকে দুই বছরের জন্য বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব দিয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে এসআইকে ক্লোজড, পুলিশ লাইনে সংযুক্ত

বাংলাদেশ সংবাদ সংস্থার নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন মজুমদার

আপডেট সময় : ০৮:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬