ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

রূপায়ণ হাউজিং এস্টেটের নতুন সিইও সাব্বির হোসেন খাঁন

আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব সাব্বির হোসেন খাঁন। মঙ্গলবার রূপায়ণ গ্রুপের পরিচালনা পর্ষদ তাকে এই পদে নিযুক্ত করে।

সাব্বির হোসেন খাঁন এর আগে রূপায়ণ হোটেল অ্যান্ড রিসোর্ট এবং ডরিন ডেভেলপমেন্টস লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কনকর্ড ও র‍্যাংগস প্রপার্টিজ লিমিটেডের মতো নামী প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেছেন। আবাসন খাতের নির্মাণ, বিপণন এবং গ্রাহক সেবায় তার দীর্ঘ ৩২ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নতুন দায়িত্ব নিয়ে সাব্বির হোসেন খাঁন বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও নির্মাণসামগ্রীর ঊর্ধ্বমূল্যের কারণে আবাসন খাত বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে রূপায়ণ গ্রুপ আন্তর্জাতিক মানের মেগা প্রজেক্টের মাধ্যমে গ্রাহকদের বিশ্বমানের সেবা প্রদান অব্যাহত রাখবে। তিনি গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

রূপায়ণ হাউজিং এস্টেটের নতুন সিইও সাব্বির হোসেন খাঁন

আপডেট সময় : ০৮:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬