কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুছা গ্রামের ১২ বছর বয়সী অবহেলিত শিশু সামিয়া আক্তারের সহায়তায় এগিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ রিটেইল চেইন ‘স্বপ্ন’। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি সামিয়ার দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের ফলে সামিয়ার জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। স্বপ্নের এই উদ্যোগ অন্য সবার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সামিয়ার মতো শিশুদের পাশে থাকা তাদের এই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
রিপোর্টারের নাম 






















