ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শুল্ক ছাড়ে আমদানি হবে বৈদ্যুতিক স্কুল বাস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সরকার শুল্ক ছাড়াই বৈদ্যুতিক স্কুল বাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এ বিষয়ে এসআরও জারি করা হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবহন খাতের কয়েকটি সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট সভায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, সরকার পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায়। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ইলেকট্রনিক ভেহিকল (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিগ্রিধারী নয়, দক্ষ গ্র্যাজুয়েট তৈরির কারখানাই হোক বিশ্ববিদ্যালয়

শুল্ক ছাড়ে আমদানি হবে বৈদ্যুতিক স্কুল বাস

আপডেট সময় : ০৫:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬