ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

রাজধানীর লালবাগ থানায় দায়ের হওয়া আশ্রাফুল হত্যাচেষ্টার মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়।

এর আগে, লালবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন করেছিল ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আদালতে এই আবেদন পেশ করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার লালবাগ থানায় করা হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার ভোরে শিরীন শারমিন চৌধুরীকে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। বর্তমানে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি। পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে উত্তরা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং একই বছরের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথম স্পিকার নির্বাচিত হন এবং টানা এই দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে পুনরায় স্পিকার নির্বাচিত করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে নিরাপত্তার চাদরে রাজধানী: ১৪ স্থানে ব্যারিকেড ও কঠোর বিধিনিষেধ

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬