বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন ও ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশের জলসীমানায় পৌঁছাবে। জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছাতে আরও এক থেকে দুই দিন সময় লাগবে বলে জানা গেছে।
বিপিসির জনসংযোগ কর্মকর্তা ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন। মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের অকটেনবাহী জাহাজ এবং ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজ একই দিনে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করবে।
বিপিসি কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজগুলো জেটিতে ভিড়লেই দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম শুরু করা হবে। তারা আরও জানান যে, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানির আমদানি ও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে বিপিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
রিপোর্টারের নাম 





















