ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, আজ দুপুরে তোলা হবে আদালতে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সাবেক স্পিকারের বিরুদ্ধে উত্তরা ও বনানীসহ রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে সুনির্দিষ্ট একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হবে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে শিরীন শারমিন চৌধুরী আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর আজ ভোরে তাকে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, আজ দুপুরে তোলা হবে আদালতে

আপডেট সময় : ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬