ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনায় ড. শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। গত ২৭ আগস্ট নিহতের স্ত্রী দিলরুবা আক্তার বাদী হয়ে শিরীন শারমিন ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। এছাড়া রাজধানীর উত্তরা ও বনানীসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আরও অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরপর ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সাল থেকে টানা তিন মেয়াদে জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬