জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এই অধিবেশনে দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয় ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার কথা রয়েছে।
এর আগে গত ১২ মার্চ এই সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। সংসদীয় কার্যসূচি অনুযায়ী, বর্তমান অধিবেশনটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সংসদ অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা অংশগ্রহণ করছেন। গুরুত্বপূর্ণ এই সংসদীয় অধিবেশনে বেশ কিছু নতুন বিল উত্থাপন ও পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 



















