ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

শ্রীপুর সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে উজ্জ্বল ও শাহাদাত

গাজীপুরের শ্রীপুরে “শ্রীপুর সাংবাদিক সমিতি”র ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার পৌর এলাকার চন্নাপাড়া এলাকার সমিতির অস্থায়ী কার্যালয়ে এক দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২৭ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি মো. সিদ্দিকুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক নতুন কমিটির নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটিতে দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মো. উজ্জ্বল মিয়া সভাপতি এবং দৈনিক বর্তমান পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ও সংবাদ সংযোগের গাজীপুর প্রতিনিধি মো. শাহাদত হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিমু সরকার, সহ-সভাপতি আব্দুল্লাহ তারেক রানা ও মুহাম্মদ কবির হোসেন এমএ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন অনন্ত ও মো. ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সাগর, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শামীম আল মামুন, প্রচার সম্পাদক এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন উজ্জ্বল, তথ্য ও গবেষণা সম্পাদক মিনারা কামাল, আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শিমুল মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি খানম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আব্দুল মালেক, সিদ্দিকুর রহমান, মাহফুজুর রহমান ইকবাল, আলফাজ উদ্দিন স্বপন, আব্দুল খালেক, হাজী আসাদুজ্জামান, বাবুল খান, কামাল পারভেজ ও ইমতিয়াজ আহমেদ শাওন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক মহল অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

শ্রীপুর সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে উজ্জ্বল ও শাহাদাত

আপডেট সময় : ১১:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬