বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলার সাবেক আমির, বরিশাল অঞ্চলের টিম সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মোস্তফা কামাল হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার তার দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতিও মোস্তফা কামালের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
রিপোর্টারের নাম 



















