ইসরাইল দাবি করেছে যে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের একটি গোপন ইউনিটের প্রধানকে হত্যা করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি নিশ্চিত করেছেন যে, এই অভিযানে কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের নেতা আসগর বেকেরি নিহত হয়েছেন। তবে, এ বিষয়ে ইরান এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
কুদস ফোর্স হলো আইআরজিসির একটি বিশেষ শাখা, যা ইরানের বাইরে গোপন অভিযান এবং সামরিক কার্যক্রম পরিচালনার জন্য পরিচিত। সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের শুরু থেকেই ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে। এর ধারাবাহিকতায় ইরানের বিপ্লবী নেতাদের মধ্যে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। অতীতে ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর, দেশটির নিরাপত্তা বিষয়ক শীর্ষ নেতা আলি লারিজানিসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন।
রিপোর্টারের নাম 






















