ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

টঙ্গীর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭০ ঘর পুড়ে ছাই, হতাহতের খবর নেই

গাজীপুরের টঙ্গীর নামাবাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় মিলগেট নামাবাজারের নিশাতবস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের প্রায় ৭০টি বস্তিঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বস্তির একটি ঘরে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা শিল্পী বেগম, সাখিনা বেগম ও ফালানের ঘরসহ আশেপাশের প্রায় ৬০-৭০টি বস্তিঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বস্তির অধিকাংশ ঘর এবং সেখানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানিয়েছেন, খবর পেয়ে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএসসহ দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

টঙ্গীর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭০ ঘর পুড়ে ছাই, হতাহতের খবর নেই

আপডেট সময় : ০৯:১৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬