ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সামরিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন দুই দেশের প্রতিনিধিরা। সোমবার ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলামের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় উভয় দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাতকালে তারা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং আগামীতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত করার বিষয়ে একমত পোষণ করেন। দুই দেশের এই ঘনিষ্ঠতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়

আপডেট সময় : ০৮:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬