ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন মঈন খান

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে নতুন এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সংসদ নেতা তারেক রহমানের অনুমতিক্রমে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মাইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন এবং জামায়াতে ইসলামীর সাইফুল আলম ও রাশেদুল ইসলাম। এই কমিটি পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি এবং নীতিনির্ধারণী পরামর্শ প্রদানে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যে সৌদি আরবের প্রশংসা, ধর্মমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হলেন মঈন খান

আপডেট সময় : ০৮:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬