ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সংগীতে আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননায় কাঙালিনী সুফিয়া

বাংলা গানের চিরায়ত ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন উদযাপনে আয়োজিত হতে যাচ্ছে ‘টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ২০তম আসর। আজ বগুড়ার পাঁচতারকা হোটেল ‘মমো ইন’-এর উন্মুক্ত প্রাঙ্গণে বসছে এই বর্ণিল আয়োজনের মূল আসর। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে এই সংগীতের মহোৎসব।

এবারের আসরে সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত কণ্ঠশিল্পী কনকচাঁপাকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে। পাশাপাশি লোকসংগীতে দীর্ঘদিনের একনিষ্ঠ সাধনার জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী কাঙালিনী সুফিয়া। পল্লীগীতি ও মরমী গানের মাধ্যমে দেশের লোকজ সংস্কৃতিকে সমৃদ্ধ করায় তাকে এই অনন্য সম্মান জানানো হচ্ছে। এই প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে কনকচাঁপা বলেন, এই সম্মাননা তার ভবিষ্যৎ কাজের নতুন প্রেরণা। অন্যদিকে কাঙালিনী সুফিয়া মনে করেন, এই স্বীকৃতি দেশের প্রান্তিক শিল্পীদের উৎসাহিত করবে।

পুরস্কার বিতরণের এই আয়োজনে মোট ১৮টি ভিন্ন ভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হবে। আধুনিক, লোকজ, চলচ্চিত্র ও ব্যান্ডসহ সংগীতের সব শাখায় শ্রেষ্ঠত্বের বিচারে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে সংস্কৃতি অঙ্গনের দিকপালদের পাশাপাশি উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বরেণ্য সংগীত ও অভিনয়শিল্পীরা। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

সংগীতে আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননায় কাঙালিনী সুফিয়া

আপডেট সময় : ০৬:৫৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬