ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মার্কেট বন্ধের নিয়মে বিপাকে সিনেমা হল, সময়সীমা বাড়ানোর দাবি নির্মাতা-প্রযোজকদের

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশনায় বড় ধরনের সংকটে পড়েছে দেশের চলচ্চিত্র শিল্প। বিশেষ করে শপিং মলের ভেতরে অবস্থিত সিনেমা হলগুলো এই সময়ের পর বন্ধ করে দেওয়ায় ঈদের মৌসুমে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন নির্মাতা ও প্রযোজকরা। এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মিলিতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিচালক ও প্রযোজকদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সিনেমার জন্য সন্ধ্যা ও রাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বা ‘প্রাইম টাইম’। কর্মব্যস্ত মানুষ সাধারণত এই সময়েই পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে আসেন। কিন্তু সন্ধ্যা ৭টায় হল বন্ধ করে দিলে দর্শকরা সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন এবং লগ্নীকৃত অর্থ ফেরত পাওয়া অসম্ভব হয়ে পড়বে। এর ফলে সামগ্রিক চলচ্চিত্র শিল্প অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

বিবৃতিতে দাবি করা হয়, অতীতে মার্কেট নির্দিষ্ট সময়ে বন্ধ হলেও সিনেমা হলগুলো সেই নিয়মের আওতামুক্ত ছিল। সাধারণত শো শেষ না হওয়া পর্যন্ত বা রাত ১০টা পর্যন্ত হল খোলা রাখার অনুমতি দেওয়া হতো। শিল্পের অস্তিত্ব রক্ষায় এবং ঈদের সিনেমার বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করতে সিনেমা হলগুলোকে মার্কেট বন্ধের এই সময়সীমার বাইরে রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

মার্কেট বন্ধের নিয়মে বিপাকে সিনেমা হল, সময়সীমা বাড়ানোর দাবি নির্মাতা-প্রযোজকদের

আপডেট সময় : ০৫:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬