ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

টেকনাফে জেলেদের জালে ১০১ মণ ইলিশ, বিক্রি হলো ৩৩ লাখ টাকায়

কক্সবাজারের টেকনাফে শাহ পরীর দ্বীপে জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। রোববার বিকেলে জেলেরা ১০১ মণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। পরে এই মাছগুলো প্রায় ৩৩ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের একটি ট্রলারে এই বিশাল পরিমাণ মাছ ধরা পড়ে। ট্রলারের মাঝি নুরুল ইসলাম জানান, শুক্রবার সাগরে গিয়ে প্রথম দিকে মাছ না পেলেও রোববার ভোরে এক টানেই তাদের জালে ধরা পড়ে এই বিপুল পরিমাণ রুপালি ইলিশ। প্রতিটি মাছের ওজন ৫০০ গ্রাম থেকে এক কেজির বেশি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন সাগরে ইলিশের আকাল থাকায় জেলেরা আর্থিক সংকটে ছিলেন। একবারে এত মাছ পাওয়ায় ট্রলার মালিক ও শ্রমিকরা আগের লোকসান কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করা হচ্ছে। টেকনাফ উপজেলা মৎস্য অফিসের মতে, সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করার ফলে সাগরে ইলিশের উৎপাদন ও আকার বৃদ্ধি পেয়েছে, যার সুফল এখন জেলেরা পাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

টেকনাফে জেলেদের জালে ১০১ মণ ইলিশ, বিক্রি হলো ৩৩ লাখ টাকায়

আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬