ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে ‘স্টার সিনেপ্লেক্স’

নারায়ণগঞ্জের চলচ্চিত্রপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। আগামীকাল ৭ এপ্রিল শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই নতুন শাখার উদ্বোধন করা হবে। শুরুতে স্বল্প পরিসরে দুপুর ও বিকেলের দুটি শো চললেও খুব দ্রুতই সবকটি শো পুরোদমে চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মাল্টিপ্লেক্সে মোট ৩টি হল রয়েছে। এর মধ্যে দুটি হলের প্রতিটিতে ১৭৮টি এবং একটিতে ৭৫টি আসন রয়েছে। বিশ্বমানের সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিন এবং নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটি ও কিছু সীমাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে শাখাটি চালু করা সম্ভব না হলেও এখন তা দর্শকদের জন্য পুরোপুরি প্রস্তুত।

কর্তৃপক্ষের মতে, ভালো মানের সিনেমা প্রদর্শনের পাশাপাশি উন্নত পরিবেশ ও নিরাপত্তা দর্শকদের সিনেমা হলের প্রতি আগ্রহী করে তোলে। সেই লক্ষ্যেই পর্যায়ক্রমে দেশের বড় শহরগুলোর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও মাল্টিপ্লেক্স সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। বর্তমানে ঢাকার বিভিন্ন স্থান ছাড়াও চট্টগ্রাম ও বগুড়াতেও এই প্রতিষ্ঠানের কার্যক্রম বিস্তৃত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে ‘স্টার সিনেপ্লেক্স’

আপডেট সময় : ০৪:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬