জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মোমিনুল আমিন। রবিবার রাতে তিনি গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।
মোমিনুল আমিন জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে কোনো চেয়ারম্যান না থাকায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে তার পদত্যাগের বিষয়টি জানাবেন। তিনি ২০১৭ সালে এনডিএম-এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন এবং দলের নিবন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার পদত্যাগের ফলে বর্তমানে দলটির চেয়ারম্যান ও মহাসচিব পদ শূন্য রয়েছে।
রিপোর্টারের নাম 























