ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রেমের নতুন গল্পে জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’, আসছে বিঞ্জে

সংগীত জগতের দুই তারকা শিল্পী জেফার রহমান এবং প্রীতম হাসান প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’-তে। ভিন্ন দুটি দৃষ্টিভঙ্গির মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত এই রোমান্টিক ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে চলেছে।

পরিচালক শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি নববর্ষ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে আসছে। চিত্রনাট্যে দেখা যাবে, এক গ্রাহকের কাছে ভুল খাবার সরবরাহ করতে গিয়ে কীভাবে দুজন অচেনা মানুষের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।

সিনেমায় প্রীতমকে দেখা যাবে একজন আবেগপ্রবণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া ব্যক্তি হিসেবে, যিনি প্রতিটি ঘটনার পেছনে কারণ খুঁজে বেড়ান। অন্যদিকে, জেফার অভিনয় করেছেন একজন বাস্তববাদী চরিত্রে, যিনি যুক্তিবোধ ও কারণের ওপর ভিত্তি করে চলেন। হঠাৎ দেখা হওয়া এই দুই তরুণ-তরুণীর সাক্ষাৎ কি কেবলই কাকতালীয়, নাকি এটি নিয়তির এক অদৃশ্য টান, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার গল্প।

পরিচালক শিহাব শাহীন জানিয়েছেন, ‘তুমি আমি শুধু’ ভালোবাসার এক নতুন গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনই আছে আধুনিকতার মিশেল। প্রতিটি চরিত্রে দর্শকরা পরিচিত মুখের ছায়া খুঁজে পাবেন বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরও বলেন, সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও জেফার ও প্রীতম দুজনেই অভিনয়ে তাদের দক্ষতা প্রমাণ করেছেন। তাদের পূর্বের কাজের অভিজ্ঞতা এবং এই জুটির প্রতি তিনি আশাবাদী।

অভিনেতা প্রীতম হাসান বলেন, শিহাব শাহীনের গল্প বলার নিজস্ব একটি ভঙ্গি রয়েছে যা দর্শকদের মনে দাগ কাটে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার। তিনি আশা করেন, ‘তুমি আমি শুধু’ সিনেমায় দর্শক নতুন গল্প, নতুন জুটি এবং নির্মাণশৈলীর এক অসাধারণ নিদর্শন দেখতে পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধি, হজ ব্যবস্থাপনা সহজ করার উদ্যোগ

প্রেমের নতুন গল্পে জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’, আসছে বিঞ্জে

আপডেট সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬