জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হুঁশিয়ারি দিয়েছে যে, জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটের রায় যদি সরকার অমান্য করে, তবে তাদের ‘অবৈধ সরকার’ হিসেবে ঘোষণা করে রাজপথে আন্দোলন শুরু করা হবে। রবিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই কথা বলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, বিগত সময়ে আমরা ফ্যাসিবাদ দেখেছি, আর এখন বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সকল লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। তিনি আরও বলেন, এই সরকার যদি গণভোটের রায় মেনে না নেয়, তবে সেদিন থেকেই তাদের ‘অবৈধ সরকার’ হিসেবে ঘোষণা করা হবে। যেমন করে আমাদের অর্জনগুলো ধূলিসাৎ করতে সময় নেওয়া হচ্ছে না, ঠিক তেমনিভাবে আমরাও তাদের অবৈধ বলতে দেরি করব না।
এনসিপি মুখপাত্র আরও জানান, বিএনপি সরকারের গণভোটের গণরায় উপেক্ষা, রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, আমরা শুরু থেকেই এই সরকারকে সহযোগিতা করতে চেয়েছি, কিন্তু আপনাদের সদিচ্ছার অভাবে তা সম্ভব হচ্ছে না। বৈশ্বিক সংকট মোকাবিলায় আমরা সকল অংশীজনদের সঙ্গে বসে কাজ করতে আগ্রহী। এত দ্রুত রাজপথে নামার পরিকল্পনা বিরোধী জোটের ছিল না, কিন্তু গণভোট নিয়ে যে নাটকীয়তা শুরু হয়েছে, তাতে রাজপথে নামা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এটি কারও জন্যই মঙ্গলজনক হবে না।
আসিফ মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রায়ই বলেন যে, আগামী ১৫-২০ বছরেও দেশে কোনো গণঅভ্যুত্থান হবে না। কিন্তু ইতিহাসে এর নজির রয়েছে। ৬৯-এর গণঅভ্যুত্থানের অর্জন যখন রক্ষা করা যায়নি, তখনই ৭১ সংঘটিত হয়েছিল। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জন ও চেতনা যদি রক্ষা করা না যায়, তবে ২০২৬ বা ২০২৭ সালে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
তিনি জিয়াউর রহমানের আমলের গণভোটের সঙ্গে বর্তমান গণভোটের তুলনা প্রসঙ্গে বলেন, দুটি গণভোটের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। জিয়াউর রহমানের সময় বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে একটি ‘কিংস পার্টি’ তৈরি করার জন্য গণভোট করা হয়েছিল। কিন্তু এবারের গণভোট হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের লক্ষ্যে। গণভোটে জনগণ কাঠামোগত সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।
আসিফ মাহমুদ আরও মন্তব্য করেন যে, বিএনপি বারবার সংবিধানের কথা বললেও প্রশাসক নিয়োগের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করছে। সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে যে, স্থানীয় সরকারে…
রিপোর্টারের নাম 
























