মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৫৮ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

যশোরে কোর অব সিগন্যালস্-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান

  • হালনাগাদ সময় : ০৪:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

সোমবার (১০ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

সেনাপ্রধান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণাসহ নানা বিষয়ে মতবিনিময় করেন। একইসঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী কোর অব সিগন্যালস্-এর সেনাসদস্যসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সেনাপ্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস্-এর গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা তুলে ধরার পাশাপাশি দেশের সেবায় এই কোরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

এর আগে, গতকাল রবিবার (৯ নভেম্বর) এসটিসিঅ্যান্ডএস-এ কোর অব সিগন্যালস্-এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল মো. নাসিম পারভেজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার ‘কর্নেল কমান্ড্যান্ট’ র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

যশোরে কোর অব সিগন্যালস্-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান

হালনাগাদ সময় : ০৪:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫