ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে তিন দিন ধরে নিখোঁজ থাকা মনজুরুল ইসলাম (৪৮) নামে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মনজুরুল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনজুরুল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে রামপুরা পীরের মাজারের পাশে একটি আলু ক্ষেতে উঁচু মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে মনজুরুলের মরদেহ উদ্ধার করে।

এদিকে, ঘটনাস্থলের অদূরে একটি তামাক ক্ষেতে রক্ত ও জুতা পড়ে থাকতে দেখে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি মনজুরুলের বলে শনাক্ত করেন। নিখোঁজের তিন দিন পর তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ইলেকট্রিশিয়ানের পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেছেন। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বইয়ের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেত থেকে ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬