ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বিকাশে টাকা পেয়ে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার ফেরত!

পাবনার ভাঙ্গুড়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া শিল্প বৈদ্যুতিক মিটার বিকাশে টাকা পেয়ে ফেরত দিয়েছে চোর চক্র। শুক্রবার রাতে পৌর শহরের শরৎনগর বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্স ও হিমেল ট্রেডার্স ট্রেডার্স থেকে এই মিটারগুলো চুরি হয়। এ ঘটনায় রোববার দুপুরে গ্রাহকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, চোরেরা মিটার চুরি করার সময় একটি করে চিরকুট রেখে যায়। সেখানে একটি বিকাশ নম্বর (০১৮৫৭-৪৬৯৯১১) দিয়ে প্রতি মিটারের জন্য ৫ হাজার টাকা বিকাশে পাঠানোর কথা বলা হয়। টাকা পেলে মিটার ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের মালিক শাহিনুর রহমান জানান, দুটি মিটারের জন্য ১০ হাজার টাকা বিকাশে পাঠানোর পর সারুটিয়া এলাকায় মিটারগুলো রাখা আছে বলে চোরেরা জানায়। পরে সেখানে গিয়ে মিটারগুলো উদ্ধার করা হয়।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেকেন্দার আলী বলেন, মিটার চুরির বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ করতে বলা হয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে নিরাপত্তার চাদরে রাজধানী: ১৪ স্থানে ব্যারিকেড ও কঠোর বিধিনিষেধ

বিকাশে টাকা পেয়ে চুরি যাওয়া বৈদ্যুতিক মিটার ফেরত!

আপডেট সময় : ০৮:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬