ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

১৬ বছর পর নাটক লেখায় ফিরছেন অনিকেত, আসছে নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’

দীর্ঘ ১৬ বছর বিরতির পর এক সময়ের আলোচিত নাট্যকার অনিকেত আবারও নাটক লেখায় ফিরে এসেছেন। তাঁর নতুন ধারাবাহিক নাটক ‘কিচেন পলিটিক্স’ বৈশাখী টিভির জন্য নির্মিত হয়েছে। সাঈদ রিংকু পরিচালিত এই নাটকটি বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে।

নাটকটির সার্বিক তত্ত্বাবধানে আছেন উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন এবং ব্যবস্থাপনায় আছেন টেলিভিশনটির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাশার, মিলি বাশার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু, শাহজাদা সম্রাটসহ আরও অনেকে।

বৈশাখী টিভিতে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটি প্রচার হবে। আমেরিকা থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করে ক্রিয়েটিভ রাইটিংয়ের উপর স্টাডি করে ২০০১ সালে বাংলাদেশে ফিরে অনিকেত টেলিভিশন নাটক লেখা শুরু করেন। তাঁর প্রথম একক নাটক ‘মন কি যে চায়’ তাঁকে মিডিয়া জগতে নতুন ধারার নাট্যকার হিসেবে পরিচিতি এনে দেয়। এরপর তিনি অসংখ্য একক নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক রচনা করেন।

২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত তাঁর লেখা জনপ্রিয় একক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো – ‘মন কি যে চায়’, ‘অধরিক’, ‘ট্রায়াঙ্গেল’, ‘জলজ্যোৎস্না’, ‘আমি রবো নীরবে’, ‘ট্রুলি ডিপলি মেডলি’, ‘ট্রানজিশন গার্ল’, ‘ফান উইথ ম্যাডাম ইংগা’, ‘সুনিশ্চিত সীমান্তে’, ‘পথে যেতে যেতে’, ‘লাইফ’, ‘ফ্রেন্ডশিপ’, ‘দি ইনফরমেশন’, ‘প্রথম প্রহর’। তাঁর জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে ‘প্রাইভেট ইনভেস্টিগেটর’, ‘সোসাইটি’, ‘হাই টেনশন’, ‘কাছে দূরে’, ‘স্বপ্নচুরা’, ‘মনকরা’, ‘রান’, ‘দি বিচ ক্লাব’ ইত্যাদি।

২০১০ সালে মডেল ও উপস্থাপিকা আসিন জাহানকে বিয়ে করার পর অনিকেত নাটক লেখা বন্ধ করে ব্যবসায় মনোনিবেশ করেন। কিন্তু দীর্ঘ ১৬ বছর পর প্রিয় সহধর্মিণীর অনুপ্রেরণাতেই তিনি আবার নাটক লেখায় ফিরে এলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দম’ জয় করছে আমেরিকা, ‘প্রেশার কুকার’ যাচ্ছে লন্ডনে

১৬ বছর পর নাটক লেখায় ফিরছেন অনিকেত, আসছে নতুন ধারাবাহিক ‘কিচেন পলিটিক্স’

আপডেট সময় : ০৮:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬