ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূলহোতা আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ

সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির সঙ্গে জড়িত মূলহোতা সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ তার সহযোগীদের নামে থাকা পাঁচটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।

আদালতের আদেশে সৈয়দ আবেদ আলীর নিজের একটি, আবু সোলাইমান মো. সোহেলের দুটি, জাহাঙ্গীর আলমের একটি এবং মো. মাহবুবুর রহমানের নামে একটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, এই চক্রটি ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে বিপুল অর্থ উপার্জন করেছে। তদন্তের স্বার্থে এবং অবৈধ সম্পদ রক্ষা করার জন্য এই অ্যাকাউন্টগুলোর শেয়ার অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল, অ্যাসিস্ট নাকি সময়? টাই-ব্রেকারে যেভাবে নির্ধারিত হয় বিশ্বকাপ গোল্ডেন বুট

প্রশ্নফাঁস কেলেঙ্কারির মূলহোতা আবেদ আলীসহ ৪ জনের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধের নির্দেশ

আপডেট সময় : ০৭:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬