বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আলোচনায় দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























