ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে অভিবাসন বাধাগ্রস্ত করছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বর্তমান ইরান এবং ইসরাইল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি শ্রমবাজারে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিদেশে জনবল/কর্মীর অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়, তাই বেসরকারি খাতকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্তকরণের অংশ হিসেবে বেসরকারি রিক্রুটিং এজেন্সির অনুকূলে লাইসেন্স প্রদান করা হয়। তিনি দুবাইসহ এশিয়ার উন্নত দেশে শ্রমবাজার সম্প্রসারণ ও জনশক্তি রপ্তানি বৃদ্ধির লক্ষে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। মন্ত্রী আরও জানান, ২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হবে, যার মধ্যে ৬২ হাজার ৩৫২ জন নারী কর্মী থাকবেন। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন এবং তাদের মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সৌদি আরবে নারী গৃহকর্মীদের নিরাপত্তায় মোবাইল ফোন রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাতে তারা যেকোনো সময় পরিবার, দূতাবাস বা মন্ত্রণালয়কে অবহিত করতে পারে। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার মালয়েশিয়ায় সিন্ডিকেট পদ্ধতিতে কর্মী পাঠাতে আগ্রহী নয়, বরং স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতার মাধ্যমে সকল লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির জন্য শ্রম বাজার উন্মুক্ত রাখতে চায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

ইরান-ইসরাইল যুদ্ধ মধ্যপ্রাচ্যে অভিবাসন বাধাগ্রস্ত করছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৬:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬