ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ ফুটপাত উচ্ছেদের সময় বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১২টায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান চলাকালে শিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযানে সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) শামিত রাজা, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার সদস্যসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল শিমরাইল মোড় এলাকায় অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল। একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির গ্রুপের জিহাদ ও রবিনসহ ১০ থেকে ১২ জনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু সংঘর্ষ আরো ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদিরকে ফোন করা হলে তিনি কল কেটে দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই পক্ষের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটি উচ্ছেদ অভিযান বা ফুটপাত দখলকে কেন্দ্র করে হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মূলত মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এই মারামারির সূত্রপাত হয়। তিনি আরো জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

সিদ্ধিরগঞ্জে ফুটপাত উচ্ছেদ অভিযানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট সময় : ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬