ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

প্রতারণা মামলায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল। রবিবার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানিতে তার জামিন মঞ্জুর করেন।

নোবেলের আইনজীবী ইমরান হোসেন জানান, গত ২ এপ্রিল আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। রবিবার জামিন চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। ফলে নোবেলের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে গত ২ ফেব্রুয়ারি এই মামলায় গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে হাজির করা হলে আপসের শর্তে তার জামিন মঞ্জুর হয়। তবে গত ২ এপ্রিল আদালতে হাজির হওয়ার পর বাদীপক্ষের জামিন বাতিলের আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অন্য আসামিরাও তাকে এই প্রতারণায় সহযোগিতা করেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

প্রতারণা মামলায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর

আপডেট সময় : ০৪:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬