ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা: ক্ষতিগ্রস্ত তেলের পাইপলাইন

রাশিয়ার বাল্টিক সাগরের তীরবর্তী প্রিমোরস্ক বন্দরের কাছে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেন অন্তত ১৯টি ড্রোন দিয়ে বড় ধরনের হামলার চেষ্টা চালায়। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও একটি ড্রোনের ধ্বংসাবশেষ পাইপলাইনের ওপর আছড়ে পড়ে।

লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রিতভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের এই ধরনের ড্রোন হামলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উল্লেখ্য, ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গের মাঝামাঝি স্থানে অবস্থিত প্রিমোরস্ক বন্দরটি রাশিয়ার জ্বালানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর আগেও গত মার্চ মাসে এই অঞ্চলের একটি তেল ডিপোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা: ক্ষতিগ্রস্ত তেলের পাইপলাইন

আপডেট সময় : ০২:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬