ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নিরাপত্তাহীনতা ও অস্থিরতা: দেশ ছাড়ছেন লাখো ইসরাইলি

গাজা উপত্যকায় চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার জেরে রেকর্ড সংখ্যক নাগরিক ইসরাইল ত্যাগ করছেন। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ২০২৩ ও ২০২৪ সালের মধ্যে প্রায় এক লাখ মানুষ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। মাত্র এক কোটি জনসংখ্যার এই দেশে এত বিপুল সংখ্যক মানুষের দেশত্যাগ দেশটির ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, মূলত নিরাপত্তার অভাব এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির কারণে উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবীরা আর দেশে থাকতে চাইছেন না। এছাড়া ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরাইলিদের মধ্যে ভীতি আরও বাড়িয়ে দিয়েছে। গবেষকরা সতর্ক করেছেন যে, দেশটির রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে এই দেশত্যাগের হার এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা ইসরাইলের জন্য চরম ঝুঁকির কারণ হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের বিপক্ষে ব্রাজিলের ঘামঝরানো জয়: জয়ের রহস্য জানালেন কাসেমিরো

নিরাপত্তাহীনতা ও অস্থিরতা: দেশ ছাড়ছেন লাখো ইসরাইলি

আপডেট সময় : ০১:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬