লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়া এবং টায়ার জেলার বিভিন্ন আবাসিক এলাকায় ড্রোন ও যুদ্ধবিমান থেকে মুহুর্মুহু হামলা চালানো হয়। এতে বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাব্বুশ, কফুর এবং মারাকাহ শহরের সংযোগস্থলগুলোতে চালানো হামলায় সাধারণ নাগরিকদের পাশাপাশি কয়েকজন স্বাস্থ্যকর্মীও হতাহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে লেবাননে এ পর্যন্ত ১ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। বর্তমানে লেবানন সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে এবং মানবিক পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।
রিপোর্টারের নাম 























