ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

যুদ্ধ বন্ধে ইস্তাম্বুলে এরদোয়ান ও জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠক

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ নিরসনে শান্তি উদ্যোগের অংশ হিসেবে তুরস্কের ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তুরস্কের পক্ষ থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান শান্তি প্রচেষ্টায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

বৈঠকে কৃষ্ণসাগরে নিরাপদ পণ্যবাহী জাহাজ চলাচল এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এছাড়া তুরস্ক ও ইউক্রেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অন্যান্য আন্তর্জাতিক সম্পর্কের বিষয়েও দুই নেতা আলোচনা করেন। উল্লেখ্য যে, এই বৈঠকের আগে তুরস্কের প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনালাপ করেন, যা চলমান কূটনৈতিক তৎপরতারই একটি অংশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের

যুদ্ধ বন্ধে ইস্তাম্বুলে এরদোয়ান ও জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট সময় : ১২:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬