ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৫

ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পারস্য উপসাগরের নিকটবর্তী এই শিল্পকেন্দ্রে হামলার ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৭০ জন। এই কেন্দ্রটি ইরানের জাতীয় উৎপাদনে বড় ধরনের জোগান দিয়ে থাকে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এই হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, ইরানের অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহের সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য যে, চলমান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের বিপক্ষে ব্রাজিলের ঘামঝরানো জয়: জয়ের রহস্য জানালেন কাসেমিরো

ইরানের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৫

আপডেট সময় : ১২:১২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬