ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

দুই যুগ পর জাপানের মঞ্চে ফিরছেন জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর জাপানের আন্তর্জাতিক মঞ্চে গান গাইতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আঁখি আলমগীর। আগামী ১২ এপ্রিল জাপানের মিসাতো সিটির লিতপিয়া পার্কে আয়োজিত ‘বৈশাখী মেলা ২০২৬’-এ প্রধান আকর্ষণ হিসেবে অংশগ্রহণ করবেন তিনি। এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।

শিল্পী আঁখি আলমগীর জানান, সবশেষ ২০০২ সালে তিনি জাপানে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর আবারও সেখানে গাইতে যাওয়ার সুযোগ পাওয়াকে তিনি তার ক্যারিয়ারের এক স্মরণীয় অধ্যায় হিসেবে দেখছেন। এবারের আয়োজনে তার সঙ্গে থাকছেন একদল দক্ষ যন্ত্রী। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাই এই মেলার মূল লক্ষ্য।

সফরের আগে পহেলা বৈশাখ উপলক্ষে ৫ এপ্রিল আঁখি আলমগীরের নতুন মৌলিক গান ‘আমি মানে তুমি’ মুক্তি পেতে যাচ্ছে। গানটির সুর ও সংগীতে রয়েছেন বেলাল খান। উল্লেখ্য, আঁখি আলমগীর বাংলাদেশের একমাত্র শিল্পী যিনি শৈশবে অভিনয় এবং পরবর্তীতে সংগীত—উভয় ক্ষেত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করার বিরল কৃতিত্ব দেখিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক ইস্যু অজুহাত, যুক্তরাষ্ট্রের বৃহত্তর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে ইরান

দুই যুগ পর জাপানের মঞ্চে ফিরছেন জনপ্রিয় শিল্পী আঁখি আলমগীর

আপডেট সময় : ১২:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬