শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা দিন-রাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে জনসমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন তারা। নির্বাচনী এলাকা এখন মিছিল, স্লোগান আর পথসভায় মুখরিত।
এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ধানের শীষ প্রতীকের মাহমুদুল হক রুবেল, দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান মাসুদ এবং কাঁচি প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ করে হারানো গৌরব পুনরুদ্ধারে মাঠে নেমেছেন বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তার পক্ষে পরিবারের সদস্যরাও কোমর বেঁধে মাঠে নেমেছেন, যা ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। অন্যদিকে, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ তার সাংগঠনিক শক্তি ও ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে শক্ত অবস্থান তৈরি করেছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এই জনপদে।
রিপোর্টারের নাম 
























