মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞ। তিনি আরও জানান, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সকল জাতিগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। তিনি শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা, সুযোগ এবং সম্ভাবনাগুলো চিহ্নিত করে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর জোর দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এ সময় জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা এবং আগামী পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার জন্য জনগণ আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























