ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

সংবিধান সংস্কার পরিষদকে অবজ্ঞা করে বিএনপি জাতিকে অপমান করেছে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিএনপি সুকৌশলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটকে অবজ্ঞা করে জাতিকে অপমান করেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংস্কার এড়িয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে বিএনপিকে এর পরিণতি ভোগ করতে হবে।

শনিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের এক বিক্ষোভ মিছিলে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন যে, বিএনপি রাষ্ট্র ক্ষমতা একক ব্যক্তির হাতে রাখার জন্যই গণভোট চাইছে না। তিনি আরও বলেন, সংবিধান সংশোধন নয়, বরং সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছিল।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিএনপি’র রাজনীতিকে সুবিধাবাদের রাজনীতি বলে আখ্যায়িত করেন এবং বলেন, গণরায়কে উপেক্ষা করলে জনগণ রাজপথে বিএনপিকে মোকাবেলা করবে। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় এবং নাইটিঙ্গেল মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে, যেখানে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পহেলা বৈশাখে মেট্রোরেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকছে

সংবিধান সংস্কার পরিষদকে অবজ্ঞা করে বিএনপি জাতিকে অপমান করেছে: জামায়াত

আপডেট সময় : ১১:২২:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬